
বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া তার মডেলিংয়ের শুরুর দিকে প্রেম করতেন অভিনেতা অসীম মার্চেন্টের সঙ্গে। পিগি চপস আর শাহিদ কাপুরের প্রেম-কাহিনী একেবারেই হিন্দি ছবির চিত্রনাট্যের মতো। তবে মিস ইউনিভার্সের শিরোপা জেতার পর সেই সম্পর্ক সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়।
কামিনের সেটে দুজনে একে অপরের প্রেমে মজে যায়। তবে সেই গুজোব দুজনের কেউই কোনও দিন স্বীকার করেননি। শোনা যায় খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন প্রিয়ঙ্কা।
আর যদি সূত্রের কথা বিশ্বাসই করতে হয়, তাহলে শোনা যায় অক্ষয়-পতœী টুইঙ্কলও তাকে প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে বারণ করেন। তবে বলিউডে প্রিয়ঙ্কার সমস্ত প্রেম-কাহিনীর মধ্যে সবচেয়ে আলোড়ন তৈরি হয়েছিল বলিউড বাদশা কিং খান শাহরুখ খানের সঙ্গে প্রিয়ঙ্কার মিষ্টি-মধুর সম্পর্ক।
প্রথমে গৌরি খানের সঙ্গে প্রিয়ঙ্কার ভালো সম্পর্ক থাকলেও, পরে গৌরি খান ও তার বলিউডের বন্ধুরা সকলে মিলিতভাবে পিগি চপস'কে বয়কট করে। হরমন বওয়েজা, বলিউডে কোনওদিনই সেভাবে তার কোনও ছবি দিয়ে দর্শক মনে দাগ ফেলতে পারেননি, বরং প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্কই তাঁকে খবরের শিরোনামে এনে দেয়।
Blogger Comment
Facebook Comment