
জবির 'সি' ইউনিটে পরীক্ষা ৫ সেপ্টেম্বর: আসন বিন্যাস প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি মাসের ৫ তারিখ অনুষ্ঠিত হবে। একযোগে ২২টি কেন্দ্রে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার 'সি' ইউনিটে ৬২০টি আসনের (বাণিজ্যের- ৫৪০টি, অন্যান্য-৮০টি) বিপরীতে ৪৫ হাজার ৫শ' ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাসে দেখা যায়
১৩০০০০১ থেকে ১৩০১৯২২ পর্যন্ত রোলধারীরা ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষীবাজার),
১৩০১৯২৩ থেকে ১৩০৩৯২২ পর্যন্ত ভর্তিচ্ছুরা কে.এল. জুবিলী স্কুল এন্ড কলেজে (৩৯, নর্থ ব্রুক হল রোড),
১৩০৩৯২৩ থেকে ১৩০৫৪৬০ পর্যন্ত ফজলুুল হক মহিলা কলেজে (লোহারপুল, ১২, অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া),
১৩০৫৪৬১ থেকে ১৩০৬৫১০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার),
১৩০৬৫১১ থেকে ১৩০৭৮১০ পর্যন্ত ঢাকা গভঃমুসলিম হাই স্কুলে (লক্ষীবাজার, ঢাকা),
১৩০৭৮১১ থেকে ১৩০৮৯১০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট),
১৩০৮৯১১ থেকে ১৩১০২৫০ পর্যন্ত পোগোজ স্কুল (জবি ক্যাম্পাসে),
১৩১০২৫১ থেকে ১৩১৯১৫০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে,
১৩১৯১৫১ থেকে ১৩২০৬৫০ পর্যন্ত আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে (১৩, নাজিমুদ্দিন রোডে),
১৩২০৬৫১ থেকে ১৩২২৬৫০ পর্যন্ত শেখ বোরহানদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিম উদ্দিন রোড, চাঁনখারপুল),
১৩২২৬৫১ থেকে ১৩২৫৬৫০ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার),
১৩২৫৬৫১ থেকে ১৩২৭১৫০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস),
১৩২৭১৫১ থেকে ১৩২৭৮৬৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে (বুয়েট ক্যাম্পাস, পলাশী),
১৩২৭৮৬৬ থেকে ১৩২৯২৬৫ পর্যন্ত উদয়ন স্কুল এন্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস),
১৩২৯২৬৬ থেকে ১৩২৯৯৯৭ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে (আই.ই. আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস),
১৩২৯৯৯৮ থেকে ১৩৩০৯৯৭ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (ঢাকা বিশ্ববিদ্যালয়),
১৩৩০৯৯৮ থেকে ১৩৩২৪৯৭ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর),
১৩৩২৪৯৮ থেকে ১৩৩৪০৬০ পর্যন্ত ধানমন্ডি গভঃবয়েজ হাই স্কুলে (ধানমন্ডি),
১৩৩৪০৬১ থেকে ১৩৩৫২৬০ পর্যন্ত নিউ মডেল ডিগ্রী কলেজে (শুক্রাবাদ),
১৩৩৫২৬১ থেকে ১৩৩৭২৬০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে (গজনবী রোড, কলেজগেট),
১৩৩৭২৬১ থেকে ১৩৪২২৬০ পর্যন্ত আইডিয়াল স্কুল এন্ড কলেজে (মতিঝিল) এবং
১৩৪২২৬১ থেকে ১৩৪৫৫৯৯ পর্যন্ত মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজে (মতিঝিল কলোনী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পরীক্ষার্থী মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর কাছে এমন কিছু পাওয়া গেলে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে অবশ্যই এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। অন্যথায় কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট এ www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।
Blogger Comment
Facebook Comment