সর্বশেষ খবর:

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫


​ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন 'গ' ইউনিটের ২০১৩-১৪ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে বদরুন্নেছা কলেজ থেকে ২ জন, আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং ধানমণ্ডি আইডিয়াল কলেজ থেকে ১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা মোবাইলের মাধ্যমে জালিয়াতি করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর আমজাদ আলী। তিনি জানান, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টায় গ ইউনিটের পরীক্ষা শুরু হয়। বেলা ১১টায় এ পরীক্ষা শেষ হয়।

    Blogger Comment
    Facebook Comment