সাঈদীর আপিলের রায় কাল
মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওয়েবসাইটের কার্যতালিকায় মঙ্গলবার এটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ক্রিমিনাল আপিল (এ) ৩৯/২০১৩। দেলাওয়ার হোসাইন সাঈদী বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল।
এছাড়া আরো ৬টি অভিযোগ প্রমাণিত হলেও এগুলোতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল। বাকি ১২টি প্রমাণিত না হওয়ায় তাকে সেসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
তবে সাঈদীর বিরুদ্ধে দু’টিতে ফাঁসি দিলেও এবং বাকি ছয়টিতে কোনো শাস্তি দেননি। প্রমাণিত এই ছয়টি অভিযোগের জন্য শাস্তির আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।
অবশ্য রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, যেহেতু দু’টি অভিয়োগে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে সেহেতু বাকিগুলোতে আলাদা করে শাস্তি দেয়ার প্রয়োজন নেই।
অপরদিকে এ রায়ের বিরুদ্ধে একইদিন সাঈদীরপক্ষেও আপিল করা হয়।

Blogger Comment
Facebook Comment