সর্বশেষ খবর:

এবার চলচ্চিত্রে মুন্নী সাহা

সাংবাদিক মুন্নী সাহা এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’তে দেখা যাবে গুণী এই সাংবাদিককে। এমন সংবাদ বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সাফি উদ্দিন সাফি প্রিয়.কমকে বললেন, ‘চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে সাংবাদিক মুন্নী সাহাকে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু চূড়ান্ত হলে সংবাদ মাধ্যমকে জানানো হবে।“
গতকাল মঙ্গলবার মহরতের মাধ্যমে কলাবাগানের একটি বাড়িতে ছবিটির শুটিং শুরু হয়েছে। এদিন শ্যুটিংয়ে অংশ নেন ছবির প্রধান নায়িকা জয়া আহসান। তবে দেশের বাইরে অন্য দুটি সিনেমায় শুটিং- এর কারণে প্রধান নায়ক শাকিব খানকে ছাড়াই শুটিং চলছে। দেশে ফিরেই শাকিব ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমার শুটিং ইউনিটে যোগ দিবেন বলে পরিচালক জানিয়েছেন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র সফলতার পর সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় নির্মীয়মাণ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান, চিত্রগ্রহণ তপন আহমেদ, গীতিকার কবির বকুল, সংগীত শওকত আলী ইমন।
    Blogger Comment
    Facebook Comment