সর্বশেষ খবর:

সংসদ ভবন চত্বরের বাগান সবার জন্য উন্মুক্ত



জাতীয় সংসদ ভবন চত্বরের ওষুধি গাছের বাগান সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে দর্শণার্থীরা এই বাগান ঘুরে দেখতে পারবেন।

সোমবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওই বাগানে একটি চন্দন গাছের চারা লাগিয়ে এ ঘোষণা দেন।

এসময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও একটি জাফরান গাছের চারা রোপন করেন। এছাড়া চিফ হুইপ আ স ম ফিরোজও জগ ডুমুর গাছের চারা রোপন করেন।

জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের পাশে অবস্থিত ওই বাগানে ৬৭ প্রজাতির গাছ রয়েছে। সোমবার সেখানে আরো ১০ প্রজাতির ওষুধি বৃক্ষরোপণ করা হয়।

বাগানটিতে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সোমবার তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বৃক্ষরোপণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ চত্বরে ওষুধি বৃক্ষরোপণ একটি অনন্য ও বিরল উদাহরণ। এই ওষুধি বাগানের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হতে পারবে।

এসময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, শাহাবুদ্দিন, সোলায়মান হক জোয়াদ্দার সেলুন, মাহবুব আরা বেগম গিনী উপস্থিত ছিলেন।

তারাও নিম, আমলকি, পারিজাত/পাহাড়ি গোলাপ, অশোক, তেজপাতা, হরিতকি গাছের চারা রোপণ করেন বাগানে।
    Blogger Comment
    Facebook Comment