সর্বশেষ খবর:

ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ গ ইউনিটের ২০১৪-২০১৫ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৯ হাজার ৯০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত ৫ সেপ্টেম্বর গ ইউনিটের মোট ১ হাজার ১২০ আসনের বিপরীতে ৪৮ হাজার ৯৫৯ জন ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৬২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
    Blogger Comment
    Facebook Comment