সর্বশেষ খবর:

ওয়ালটন প্রিমো GH3 বাজারে (রিভিউ)


           দেশীয় স্মার্টফোন বাজারজাতকরণ প্রতিষ্ঠান এবারে বাজারে এনেছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের স্মার্টফোন Primo GH3, বেশ হালকা গড়নের এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন মোটামুটি ভালো হলেও এতে মাত্র ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী ব্যবহার করা হয়েছে !
৪.৫ ইঞ্চি ডিসপ্লের ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো জিএইচ-৩ এর ডিসপ্লেতে কর্নিংয়ের গরিলা গ্লাস ২ ব্যবহার করা হয়েছে। মিড-রেঞ্জের অন্যান্য ফোনের ন্যায় এতেও রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর । এছাড়া তাদের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo GH3 ফোনটিতেও মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে আর জিপিউ হিসেবে এই ফোনে রয়েছে মালি-৪০০। ১ গিগাবাইট র‍্যামের নতুন এই ফোনটির ইন্টারনাল মেমোরী হলো ৮ গিগাবাইটের। এছাড়া এটিতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহার করা যাবে । মাত্র ১২১ গ্রাম ওজনের এই ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার।
ওয়ালটনের নতুন এই স্মার্টফোনটিতে ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আর সেলফি তোলা কিংবা ভিডিও কল – এসবের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধাতো থাকছেই। ডুয়েল সিম সুবিধাসম্পন্ন এই ফোনে সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস প্রভৃতি। এছাড়া এই ফোনে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস, এজিপিএস প্রভৃতি।
Primo GH3 স্মার্টফোনটিতে ব্যাকআপের জন্য মাত্র ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এমনিতেই অ্যান্ড্রয়েডচালিত ফোনের ব্যাটারী ব্যাকআপ নিয়ে এর ব্যবহারকারীরা চিন্তিত থাকেন, তবুও ব্যাটারী নিয়ে কেনো ওয়ালটনের এমন হঠকারিতা তা বোধগম্য নয় ! কোয়াডকোর প্রসেসর ও ৪.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী যে অপ্রতুল তা হয়তো ওয়ালটন কর্তৃপক্ষ চিন্তাও করেনি !
Primo GH3

একনজরে প্রিমো Primo GH3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
  • গরিলা গ্লাস ২ সমৃদ্ধ ৪.৫ ইঞ্চির ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১ গিগাবাইটের র‍্যাম
  • ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
  • ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
Primo GH3 White

মূল্যঃ

৭ সেপ্টেম্বর, ২০১৪ থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ালটনের নতুন এই স্মার্টফোন প্রিমো জিএইচ-৩ । Primo GH3 স্মার্টফোনটি কিনতে ক্রেতাদের গুণতে হবে মাত্র ১০,৯৯০ টাকা

By-Nahiduzzaman Nahid
    Blogger Comment
    Facebook Comment