নেটওয়ার্ক সমস্যার কারণে ইদানিং প্রায়ই কল কেটে যায়। কথার মাঝখানে এমন ঘটনার কারণে বিরক্তিতে পড়েন গ্রাহকরা। একই সঙ্গে আর্থিক ক্ষতিও হয় তাদের। এমন বিড়ম্বনা কমানোর প্রতিশ্রুতির পাশাপশি ড্রপ কলের পুরো মিনিটটিও ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলালিংক।
দেশে প্রথম বারের মতো এ সেবাটি চালু করলো গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় সেরা অপাররেটরটি। এখন থেকে যে কোনো কল ড্রপের ক্ষেত্রে তাৎক্ষনিক এক মিনিট ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সিতারা।
রোববার এক সংবাদ সম্মেলনে সিইও জানান, এ সেবা পেতে গ্রাহককে রেজিষ্ট্রেশন বা এসএমএস পাঠাতে হবে না। বাংলালিংকের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বার্তা পাঠিয়ে কল ড্রপের মিনিটটি ফিরিয়ে দেওবার বিষয়ে জানিয়ে দেওয়া হবে। অপারেটরটির তিন কোটি গ্রাহকদের সবাই এ সেবা উপভোগ করতে পারবেন বলে ঘোষণা দেন তিনি।
গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সিইও বলেন, বাংলালিংক সব সময় নতুন কিছু নিয়ে আসবে এমন প্রতিশ্রুতি নিয়েই বাজারে এসেছিল। এরই ধারবাহিকতায় ব্যতিক্রমী উদ্ভাবনের এ সেবা দেওয়া হবে।
সিতারা বলেন, বাংলালিংকের ‘মিনিট ব্যাক অন কল ড্রপ’ সেবাটি দেশের মোবাইল ফোন খাতে নতুন সংযোজন হবে। এটি গ্রাহকদের কল ড্রপের যন্ত্রণা থেকে কিছুটা হলেও রেহাই দেবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে অপারেটরটি গত কয়েক বছর ধরে নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছে। এরই অংশ হিসাবে নেটওয়ার্ক উন্নয়নে প্রথমবারের মতো বন্ড ছেড়ে আন্তর্জাতিক বাজার থেকে ৩০ কোটি ডলার সংগ্রহ করেছে।
অপারেটরটির থ্রিজি নেটওয়ার্ক বর্তমানে দেশের ৬৪ জেলাতে বিস্তৃত রয়েছে বলেও জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহেমে এলহামি এবং মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম উপস্থিত ছিলেন।

Blogger Comment
Facebook Comment