সর্বশেষ খবর:

কলে কেটে গেলে ক্ষতিপূরণ দেবে গ্রামীণফোন


গ্রামীণফোন জানিয়েছে, ঈদ উপলক্ষে আগামী ১ অক্টোবর থেকে কল কেটে গেলে প্রতি কলের জন্য ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ দেবে তারা। রোববার সকালে বাংলালিংক এমন ঘোষণা দেয়ার পর বিকেলে একই ঘোষণা দিল গ্রামীণফোন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্ক বলেন, ‘৫ কোটি গ্রাহকের অসাধারণ মাইলফলক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে গ্রামীণফোন। আমাদের শক্তিশালী নেটওয়ার্কের উপর সবাই যেন আস্থা রাখতে পারেন, সেজন্য আমাদের নেটওয়ার্কের আওতায় যেসব গ্রাহক ফোন কল ড্রপের সম্মুখীন হচ্ছেন তাদের সেই ড্রপ হওয়া কলের জন্য ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ প্রদান করা হবে। এটি ঈদ উল আযহা উপলক্ষে গ্রাহকদের জন্য একটি বিশেষ উপহার এবং আসন্ন উৎসবের একটি ছোট ইঙ্গিত।’

তিনি জানান, প্রতি কল ড্রপে ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং দিন প্রতি সর্বোচ্চ ৩০০ সেকেন্ড ক্ষতিপূরণ দেবে গ্রামীণফোন। সব গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং এজন্য কোনো নিবন্ধন প্রয়োজন নেই।

ক্ষতিপূরণ দেয়া হলে গ্রামীণফোন একটি এসএমএস এর মাধ্যমে জানাবে। পোস্টপেইড গ্রাহকরা তাদের মাসিক বিলের সঙ্গে ক্ষতিপূরণ পাবেন।
    Blogger Comment
    Facebook Comment