সর্বশেষ খবর:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের বিএ (অনার্স) ১ম বর্ষের ২২ সেপ্টেম্বর তারিখের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ০৯ নভেম্বর রোববার সকাল ০৯ টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
    Blogger Comment
    Facebook Comment