একই মঞ্চে নাচলেন হালের আলোচিত নায়ক এম এ জলিল অনন্ত আর মডেল ও আইটেম গার্ল নায়লা নাঈম। এ দুজন এর আগে আলাদাভাবে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। সম্প্রতি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি অনুষ্ঠানে আলোচিত নায়ক অনন্তর সঙ্গে মঞ্চ মাতিয়েছেন নায়লা।
মঞ্চে নাচছেন নায়লা নাঈম (বাঁ দিক থেকে তৃতীয়)এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘গ্রামীণফোনের ওই অনুষ্ঠানে আমি আমার ছবির গানের সঙ্গে পারফর্ম করেছি। শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে অনুষ্ঠানে গানগুলোতে বর্ষা আমার সঙ্গে নাচত। কিন্তু আমার গানের সঙ্গে নায়লা নাঈমের যে মঞ্চ উপস্থিতি তা পুরোপুরি অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের সিদ্ধান্ত । তবে মঞ্চে তার উপস্থিতি ছিল খুব অল্প সময়ের জন্য।’
নায়লা নাঈম বলেন, ‘অনন্ত জলিল দেশীয় চলচ্চিত্রে নতুন একটি ধারার সূচনা করেছেন। তাঁর ছবিগুলোর মধ্য দিয়ে তিনি বেশ আলোচিত। সারা দেশে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। তাঁর মতো জনপ্রিয় একজন তারকার সঙ্গে একমঞ্চে নাচতে পেরে খুব ভালো লেগেছে। এ ছাড়া উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে অনেক বেশি আনন্দিত। আমার জন্য দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে তাঁরা আমাকে অনেক ভালোবাসেন। তাঁদের ভালোবাসায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত। এই ভালোবাসা নিয়ে সামনে পথ চলতে চাই।’
এদিকে নায়লা নাঈম এখন চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিনের মধ্যে একটি সুগন্ধির বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাঁকে।

Blogger Comment
Facebook Comment