সর্বশেষ খবর:

সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনীত ‘পিঁপড়াবিদ্যা’


সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিঁপড়াবিদ্যা’। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতি বছর এশিয়ার সেরা ১০ বা ১১ টি সিনেমাকে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। সেখান থেকে জুরিদের বিবেচনায় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয় শিল্পী, ও সেরা চিত্রগ্রাহক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় উৎসবের সমাপনী দিনে। এবার উৎসবের সমাপনী আসর বসছে ১৩ ডিসেম্বর।

এ বছর সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ১১ টি ছবির মধ্যে কোরিয়া, জাপান, ভারত, তাইওয়ান, ফিলিপাইন, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং বাংলাদেশের একটি করে ছবি রয়েছে।

সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ড নাইটে অংশ নিতে মোস্তফা সরয়ার ফারুকী, নূর ইমরান মিঠু এবং প্রযোজক ফরিদুর রেজা সাগর ১১ ডিসেম্বর সিঙ্গাপুর যাবেন।
    Blogger Comment
    Facebook Comment