সর্বশেষ খবর:

বাংলা সিনেমার ধারা বদলে দেয়ার প্রত্যয় নিয়ে আসছে “Zero Degree”

Zero Degree 1
পরিচালক অনিমেষ আইচ দর্শকদের জন্য নিয়ে আসছেন থ্রিলার মুভি "Zero Degree". দৃশ্যধারণ, সম্পাদনা, ডাবিং ইত্যাদি ইতোমধ্যেই শেষ। 'জিরো ডিগ্রি' এখন সেন্সর বোর্ডে জমা দেয়ার জন্য তৈরি। গত কয়েকদিন আগে ফেসবুকে 'জিরো ডিগ্রি' নামে একটি ফ্যানপেজ খোলা হয়েছে, সম্প্রতি সেখানে এবং পরিচালকের নিজের প্রোফাইলে পোস্ট করা হয়েছে কিছু পোস্টার এবং স্থিরচিত্র। পাঠকদের জন্য সেগুলো পোস্টে তুলে ধরা হলো।

আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা পরিচালক জানিয়েছেন। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিচালক। তবে এখন থেকেই অনলাইনে প্রচারণার কাজ শুরু করা হয়েছে এবং এজন্য পোস্টার আর স্থিরচিত্র পোস্ট করা হয়েছে এবং আগামীতেও আরও আসছে।
Zero Degree 2
Iftekhar Zaib
ফেইসবুকে সুরকার প্রিন্স মাহমুদের একটু পোস্ট থেকে জানা গেছে তিনি এই চলচ্চিত্রের জন্য গান তৈরি করেছেন। তার সুরে 'ভালোবাসা ও ঘৃণা' শিরোনামে গানটি লিখেছেন অনিমেষ আইচ এবং কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় নগর বাউল জেমস!
Mir Rabby
Joya
Zero Degree 3
"জিরো ডিগ্রি" তে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহী, ইফতেখার জাইব, মীর রাব্বি, তারিক আনাম খান, ইরেশ যাকের প্রমুখ। প্রযোজক এবং পরিচালক চাইছেন যাতে প্রচারণায় কোন ঘাটতি না থাকে। দেশের প্রতিটি মানুষকে তারা জানিয়ে দিতে চান যে এই নামে একটা ছবি আসছে।
    Blogger Comment
    Facebook Comment