২০১৫ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরমধ্যে সাধারণ ১৫ দিন এবং নির্বাহী আদেশে ৮দিন ছুটি রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তালিকা অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, এ বছর সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি। আর নির্বাহী আদেশের ৮ দিনের মধ্যে ৩ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
তিনি জানান, ২০১৫ সালে জানুয়ারির ৪ এবং ডিসেম্বরের ২৪ তারিখ এই দু’দিন ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ইংরেজি বছর ৩৬৫ এবং হিজরি বছর ৩৫৪ দিনে হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Blogger Comment
Facebook Comment