সর্বশেষ খবর:

১৭ বছরের সম্পর্কের অবসান


অবশেষে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হলো বলিউড সুপার স্টার হৃতিক ও সুজানা খানের। গত এক বছর ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। কিন্তু হৃতিক ভক্তরা আশায় ছিলেন তাদের সম্পর্কটা আবারও জোড়া লাগবে। কারণ, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মানা হয় হৃতিক-সুজানাকে। ২০০০ সালে বিয়ের পর টানা ১৩ বছর সংসার করেছেন তারা। এর আগে ৫ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু ১৭ বছরের সম্পর্কের অবসান হয়ে গেলো। মধ্যে হৃতিকের বক্তব্যে সুজানার প্রতি তার ভালবাসার বিষয়টি পরিষ্কার হয়। কিন্তু অবশেষে সম্পর্কের জোড়া আর লাগলো না। আনুষ্ঠানিকভাবে শুক্রবার ডিভোর্স হয়ে গেলেও বিষয়টি জানাজানি হয় গতকাল। মুম্বইর বান্দ্রা কোর্টে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হয় হৃতিক ও সুজানার উপস্থিতিতে। হৃতিক-সুজানার ঘরে রিহান ও রিদান নামে দুই পুত্র সন্তান রয়েছে। তাদের বিষয়টি নিয়ে অবশ্য কোর্ট কোন নির্দেশনা এখনও দেয়নি। পরের শুনানিতে হৃতিক, সুজানা, রিহান ও রিদানের উপস্থিতিতে কোর্ট তার সিদ্ধান্ত জানাবে।
    Blogger Comment
    Facebook Comment