ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সাদা দলের প্রার্থীরা ১০টির মধ্যে মাত্র দু'টি অনুষদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ-বাম সমর্থিত নীল দলের প্রার্থীরা ৮টি অনুষদে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনার ও ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ এই ফলাফল ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭ (৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খ-) ১৮নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৯টি অনুষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ২৫০ জন।
নির্বাচনে ১০টি অনুষদের প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও আর্থ এন্ড এনভাইরনমেন্ট অনুষদে সাদা দলের কোনো প্রার্থী অংশগ্রহণ না করায় নীল দলের পক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন এ এস এম মাকসুদ কামাল।
নির্বাচনে নীল দলের জয়ী প্রার্থীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের শিক্ষক ও বর্তমান ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহম্মেদ, ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিজ্ঞান অনুষদের সায়ন বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রফিকুল ইসলাম।
সাদা দলের জয়ী প্রার্থীরা হলেন- আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. তাসলিমা মনসুর, ফার্মেসি অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

Blogger Comment
Facebook Comment