সর্বশেষ খবর:

ফার্মগেট ও আজিমপুরে বাসে আগুন




রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

বাসের চালক স্বপন বাংলানিউজকে জানান, কারওয়ান বাজার থেকে আট-দশ জন যুবক বাসে উঠে ডেইলি স্টার ভবনের কাছে গিয়ে নামিয়ে দিতে বলেন। নামাতে দেরি হলে তারা বাসের চাবি নিয়ে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেয় এবং পেছন থেকে বাসে আগুন জ্বালিয়ে দিয়ে সবাই পালিয়ে যান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস তেজগাঁও থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে দিয়ে আগুন নিভিয়ে ফেলেছে।
    Blogger Comment
    Facebook Comment