সর্বশেষ খবর:

পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন লতিফ সিদ্দিকী


মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী ভারত থেকে দেশে ফিরেছেন। রাত ৮টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। তিনি বিমানবন্দরে অবস্থান করছেন। এর আগে গত ২৮শে সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়। এ ঘটনার পর সমালোচনার মুখে গত ১২ই অক্টোবর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করা হয়। দলের সভাপতিম-লীর সদস্যের পদ থেকেও বহিষ্কৃত হন তিনি। গত ২৪শে অক্টোবর দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।
    Blogger Comment
    Facebook Comment