সর্বশেষ খবর:

শেখ হাসিনাকে ‘হত্যা পরিকল্পনাকারী’ গ্রেপ্তার









বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে ৩৬ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে ওই নারী অস্ত্র সংগ্রহ করছিল, এমন অভিযোগও রয়েছে। এ তথ্য দিয়েছেন আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য। তিনি বলেন, সন্দেহভাজন ওই নারীকে আসাম পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছেন এবং তাকে আজ আদালতে তোলা হবে।

উৎসঃ মানবজমিন
    Blogger Comment
    Facebook Comment