ভারত রাশিয়া থেকে সাবমেরিন কেনার পর বাংলাদেশও একই পথে হাঁটছে। রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ২ টি সাবমেরিন কিনছে সরকার। এক খবরে এ কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশ মূলত চীন ও পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে। চীন ও বাংলাদেশের সম্পর্ক অনেক ভাল। প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে ঢাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গাঢ় হওয়ায় উদ্বেগে ছিল নয়াদিল্লি। কিন্তু চীনের পরিবর্তে রাশিয়া থেকে বাংলাদেশ সাবমেরিন কেনার পরিকল্পনা গ্রহণ করায় সেই উদ্বেগ কাটতে শুরু করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দারুণভাবে উপভোগ করে ভারত। তাই নয়াদিল্লির জন্য ক্ষতি হয় এমন কাজ কখনো করবে না ক্রেমলিন-তেমনটা বিশ্বাস করে ভারত সরকার।
কয়েক বছর ধরে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে সামরিক উপস্থিতি দূরে রেখেছে ভারত। ভবিষ্যতেও এ অঞ্চলে সামরিক উপস্থিতির ব্যাপারে একই নীতি গ্রহণ করবে দিল্লি। চলতি বছরের শেষের দিকে ভারতীয় নৌবাহিনীতে দুটি সাবমেরিন আসছে। তবে এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এ সাবমেরিন কেনার বিষয়টি অর্থনৈতির চেয়ে কূটনৈতিক গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতেই এটি কার্যকর হবে।

Blogger Comment
Facebook Comment