সর্বশেষ খবর:

বাজার মাতাতে আইবলের নতুন স্মার্টফোন


মাত্র ৯ হাজার টাকায় আপনি পাচ্ছেন আইবলের নতুন স্মার্টফোন অ্যান্ডি ৪.৫ভি বেবি প্যান্থার। ৪.৫ ইঞ্চির এই ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্জ প্রসেসর, এক জিবি র‌্যাম এবং আট জিবি ইন্টারনাল মেমোরি। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন। যেটি অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ পর্যন্ত আপগ্রেড করা যাবে। অ্যান্ডি ৪.৫ভি বেবি প্যান্থারের রিয়াল ক্যামেরা আট মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা দুই মেগাপিক্সেল। পাশাপাশি রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিআরএসের সুবিধা।

ফোনটির ব্যাটারি ১৭০০ এমএএইচ। আপাতত নীল ও সাদা রঙে পাওয়া যাবে আইবলের এই নতুন স্মার্টফোন। তবে ভারতের বাজারে ফোনটি পাওয়া গেলেও শিগগিরই আসছে বাংলাদেশেও।
    Blogger Comment
    Facebook Comment