যেসব নারীর নিতম্ব জেনিফার লোপেজ কিংবা কিম কার্দাশিয়ানের মত ভারী তাদের জন্ম দেয়া সন্তানদের বেশি বুদ্ধিমত্তার অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা তথ্যে এ কথাই উল্লেখ করেছেন গবেষকরা।
বিজ্ঞানীরা জানিয়েছন, মহিলাদের উরু এবং নিতম্বের চর্বি বাচ্চাদের মস্তিস্ক বিকাশে বিরাট ভূমিকা পালন করে।
গবেষণায় দেখা গেছে, নারী দেহের এ সকল স্থানের চর্বি তাদের সন্তানদের বুদ্ধিকে বিকশিত করা এবং তাদের ক্রম বিকাশকে সহায়তা করে।
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইল লাসেক বলেন, এই অঞ্চলের চর্বি ডোকোসাহেক্সানয়িক এসিডে (ডিএইচএ) পূর্ণ যা মানব মস্তিষ্কের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।
অধ্যপক লাসেক তার সদ্য প্রকাশিত গবেষণা পত্রে আরো উল্লেখ করেন, ঠিক কী কারনে মহিলাদের শরীরে এত বেশি পরিমান চর্বি থাকে সে বিষয়টি এখনো রহস্য। স্তন্যপায়ী প্রাণীদের দেহে সাধারনত পাঁচ থেকে ১০ শতাংশ চর্বি থাকতে দেখা গেলেও নারীদেহে গড়ে ৩০ শতাংশ পর্যন্ত চর্বি থাকারও প্রমান রয়েছে।
লাসেকের সহকারী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন গাউলিন যিনি ইভালিউশনারি সাইকোলজির শিক্ষক দেখিয়েছেন, নারীদেহের চর্বি শিশুর মস্তিস্ক বিকাশের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ।
লাসেক বলেন, বাচ্চা বেড়ে ওঠার সময় মায়ের শরীরের ডিএইচএ গুলো একত্রিত হয়ে কাজ করে এবং সেগুলো মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর মস্তিষ্কে পৌঁছায়।
সূত্র: দ্য মিরর

Blogger Comment
Facebook Comment