ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাকিম চত্বরে পরপর ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের ঘটনায় আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন- আইসিসি ব্যাংকের কর্মকতা জাকির হোসেন, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা রাসেল আহমেদ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ওয়াউদ্দীন আহমেদ ও পিঠা বিক্রেতা ফারুক।
ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Blogger Comment
Facebook Comment