সর্বশেষ খবর:

ধানমন্ডিতে শিবিরের মিছিল : লেগুনায় আগুন


রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সাত মসজিদ রোডে অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। তাদের মিছিল শেষে ওই এলকায় একটি লেগুনায় অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অবরোধ সমর্থনে একটি মিছিল করে শিবির নেতাকর্মীরা। অগ্নিকান্ডের বিষয়টি ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মাসুম নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
    Blogger Comment
    Facebook Comment