মেঘনায় বরিশাল-ঢাকা নৌ-রুটের এমভি পারাবত -৯ ও এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে তিন যাত্রী নিহত হওয়ার পর লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) শফিকুল হক জানান, প্রাথমিকভাবে সংঘর্ষের ঘটনায় উভয় লঞ্চেরই দোষ পাওয়া গেছে। তাই দুই লঞ্চের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে। লঞ্চচালক ও মাস্টারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে সকাল ৯টার দিকে বরিশাল নৌ-বন্দর থেকে চালকসহ পারাবত-৯ লঞ্চটি আটক করেছে পুলিশ। তবে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারসহ সবাই পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ পারাবত-৯ এর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় অভিযোগ করেছে বলে বরিশাল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার রাত দুইটার দিকে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকামুখী সুন্দরবন-৮ লঞ্চে ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুন্দরবন-৮ এর দ্বিতীয় তলার কেবিন অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক নারী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে একজন ও পরে হাসপাতালে আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী।

Blogger Comment
Facebook Comment