সর্বশেষ খবর:

সঙ্কট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি

বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সব মানুষেই চায় সুস্থ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।’

তিনি বলেন, ‘সেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য শুধু গণফোরাম নয়, কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আপনারাও আসুন, আমার সবাই মিলে চেষ্টা করি দেশে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে।’

গুলশানে বিএনপি চেয়রাপরাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা মূলত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে এখানে এসেছিলাম। তার (কোকো) শোক বাইয়েও আমরা স্বাক্ষর করেছি।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে আমাদের দেখা হয়েছে, কথাও হয়েছে। ছেলে মৃত্যুতে শোকাহত বেগম জিয়াকে আমরা সমবেদনা জানিয়েছি। তবে তার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি।’



এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ড. কামাল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। বেশকিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন সেখানেই অবস্থান করছেন। এ সময় ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু। এর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহমুদুর রহমান মান্না, সুলতান মুহাম্মদ মনসুর। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেরিয়ে আসেন।



    Blogger Comment
    Facebook Comment