সর্বশেষ খবর:

বাণিজ্যমেলায় নাগরদোলা ভেঙ্গে দম্পতি আহত


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নাগরদোলা ভেঙ্গে পড়ায় এক দম্পতি আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দম্পতির নাম মুজাহিদুল ইসলাম (২৬) ও সুমাইয়া সুলতানা (২১)। ‍সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আর মুজাহিদুল ইসলাম ইঞ্জিয়ারিং পাস করে পদ্মা সেতু প্রকল্পে কাজ করছেন।

মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টায় নাগরদোলায় উঠেন তারা। হঠাৎ নাগরদোলা ভেঙ্গে পড়ে যায়। এতে কয়েকজন আহত হন। তবে অন্যদের নাম বলতে পারেননি তারা। আহত অবস্থায় তাদের প্রথমে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সুমাইয়া মাথা ও পায়ে এবং মুজাহিদ কোমরে ব্যথা পেয়েছেন বলে জানান তারা।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    Blogger Comment
    Facebook Comment