সর্বশেষ খবর:

যৌন উত্তেজক ভাস্কর্যপূর্ন সেক্স পার্ক


তাইওয়ানে যৌন আবেদনেপূর্ন এক পার্ক উদ্ভোধন হতে যাচ্ছে। পর্যটন কর্মকর্তারা পর্যটকদের আকর্ষিত করার জন্য ৩৭ মাইলের একটি রাস্তা নির্মানও করছেন বলে জানা গেছে। রোমান্টিক বউলিভার্ড নামে ওই সেক্স পার্কে নির্মিত হচ্ছে গ্লাসের তৈরি গির্জাসহ মানুষ ও পশুর যৌন উত্তেজক বিভিন্ন ভাস্কর্য। ওই অঞ্চলের পর্যযটন উপ-পরিচালক শি চাও হুই বলেন, আমরা তাইওয়ানের প্রতি মানুষের ভালবাসা বৃদ্ধি করতে চাই। দক্ষিণ কোরিয়াতে ২০১৪ সালে জেজু লাভল্যান্ড নামের এরকম একটি পার্ক চালু হওয়ার পর আমরা এই পার্ক নির্মানে আগ্রহী হই। আমরা পার্কের পাশে একটি হোটেল নির্মাণ করব যাতে দর্শনার্থীরা তাদের যৌনতার চাহিদা পূরণ করতে পারে।
পার্কটির কাজ সম্পূর্ণ শেষ না হলেও গত মাসে প্রায় দুই লাখ দর্শনার্থী এই পার্কটিতে ভ্রমন করেছেন। পার্কটিকে নিয়ে বিভিন্নজন বিভন্ন মন্তব্য করেছেন। এমনকি তাইওয়ানের কেন্দ্রীয় পর্যটন কর্পোরেশন বলেছে, এই পার্ক বর্হিবিশ্বে তাইওয়ানের সুনাম ক্ষুন্ন করবে।
তবে শি চাও বলেছেন, আমরা এরই মধ্যে অনেক লোকের ই-মেইল পেয়েছি যারা পার্কটির উদ্ভোধনের তারিখ জানতে চেয়েছে। তিনি আরো বলেন, দেখুন আমরা পর্যটনের ব্যবসা করছি, আমরা এখানে শিক্ষা বা ধর্মীয় কাজ করছি না। সুতারং প্রশ্নটি হচ্ছে এটা ব্যবসায়িকভাবে লাভবান হবে কিনা এবং তার উত্তর হচ্ছে অবশ্যই সফল হবে।
    Blogger Comment
    Facebook Comment