সর্বশেষ খবর:

শাহবাগে ফের টানা অবস্থানের ঘোষণা গণজাগরণ মঞ্চের

দেশব্যাপী চলমান সন্ত্রাস-সহিংসতা ও নাশকতার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে টানা অবস্থানের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত 'সন্ত্রাসবিরোধী গণ অবস্থান ও সমাবেশ' থেকে তিনি এ ঘোষণা দেন। এছাড়া শুক্রবার বিকেলে গণস্বক্ষর ও সমাবেশ এবং ৬ ফেব্রুয়ারি 'মুক্তির অভিযাত্রা' কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।
ইমরান বলেন, রাজনীতির নামে যারা সন্ত্রাস ও মানুষ হত্যা করছে তারা মানুষ নয়, অমানুষ। এ অমানুষদের প্রতিহত করতে দেশের শান্তিপ্রিয় সব মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি গণজাগরণ মঞ্চ ঘোষিত সব কর্মসূচি সফল করতে দেশবাসীসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
সমাবেশ শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন প্রতিবাদী গান।

    Blogger Comment
    Facebook Comment