সর্বশেষ খবর:

চাঁদপুরে লঞ্চের কেবিনে রহস্যজনক আগুন, আহত ২৫



চাঁদপুরে ঢাকাগামী একটি লঞ্চের কেবিনে রহস্যজনক আগুন লাগার ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন পেট্রলবোমা নিক্ষেপের কারণে আগুন লেগেছে। আরেক পক্ষ বলছেন সিগারেটের আগুন থেকে সেখানে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত না করে কোনো মন্তব্য করতে চায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর থেকে এমভি মিতালী লঞ্চটি রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১৫-২০ মিনিট পর আনন্দ বাজার এলাকায় পৌঁছালে লঞ্চের দ্বিতীয় তলার ১১৫ নম্বর কেবিনে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে লঞ্চের কর্মচারীরা এসে আগুন নেভায়। ঘটনার পর নিরাপদেই লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে মাসুদ নামের এক যাত্রী জানান, তিনি ও কয়েকজন ওই কেবিনের ঠিক ওপরে ছিলেন। পেট্রলবোমা মেরে ওই কেবিনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি তাঁর।

তবে লঞ্চের সুপারভাইজার লিটন ব্যাপারির দাবি, সিগারেটের আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর লঞ্চের একটি কেবিনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, লঞ্চটি মহনপুর ঘাট এলাকায় রেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির আহমেদ বলেন, ‘লঞ্চে যাত্রীর সংখ্যা কম ছিল। তল্লাশি করে যাত্রী উঠিয়েছি। কোনো দুর্বৃত্ত ওঠার সুযোগ ছিল না। তবে যে কেবিনে ঘটনা ঘটেছে তার ওপরের কেবিনে চাঁদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ কয়েকজন নেতা-কর্মী ছিলেন।’

লঞ্চের মাস্টার খোকন জানান, ওই কেবিনের যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উৎসঃ প্রথম আলো


    Blogger Comment
    Facebook Comment