সর্বশেষ খবর:

এক মাস চার্জ থাকবে মাইক্রোম্যাক্স স্মার্টফোনে

টানা এক মাস চার্জ থাকবে, এমন একটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। নতুন এই স্মার্টফোনটি হল মাইক্রোম্যাক্স ক্যানভাস হিউ।


অ্যান্ড্রয়েড কিটক্যাট চালিত এই স্মার্টফোনে আছে মিডিয়াটেকের তৈরি ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫ ইঞ্চি ডিসপ্লে, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম। থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩.০।

মাইক্রোম্যাক্স জানিয়েছে, স্মার্টফোনটিতে রয়েছে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া রয়েছে বিশেষ পাওয়ার সেভিং মোড যা অব্যবহৃত অবস্থায় স্মার্টফোনের চার্জ খরচ কমাবে।

আর দুই দিন পরই এটি বাজারে ছাড়া হবে। ভারতের বাজারে এর দাম পড়বে ১০,৯৯৯ রুপী।
    Blogger Comment
    Facebook Comment