সর্বশেষ খবর:

কুড়িল বিশ্বরোডে শিবিরের তাণ্ডব

২০ দলের চলমান অনির্দিষ্টকালের অবরোধের ১৫তম দিনে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রাজপথে তাণ্ডব চালিয়েছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার ‍দুপুর ২টা ৩০ মিনিটে শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে ঢাকা মহানগরী উত্তরের একটি মিছিল কুড়িল চৌরাস্তা থেকে বসুন্ধরা গেটের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষুব্ধ শিবিরকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিবিরকর্মীরা রাস্তায় ইট পাটকেল ফেলে প্রায় ২০ মিনিট ধরে তাণ্ডব চালায়। এসময় বেশকিছু ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারি তারিক হাসান, সাংগঠনিক সম্পাদক জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান আসিফ, প্রচার সম্পাদক জাকের হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম সজিবসহ মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা।

    Blogger Comment
    Facebook Comment