সর্বশেষ খবর:

বুধ-বৃহস্পতিবার ঢাকা ও খুলনা বিভাগে হরতাল

আগামী বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি) রাজধানীসহ ঢাকা বিভাগে এবং খুলনা মহানগরীসহ খুলনা বিভাগে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি দাবি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল-কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই রাজধানীসহ ঢাকা বিভাগের ১৭ জেলা এবং খুলনা মহানগরীসহ ওই বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা এ হরতাল কর্মসূচি পালন করবেন।

ওই দু’দিন ঢাকা ও খুলনা বিভাগে হরতাল ঘোষণার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

    Blogger Comment
    Facebook Comment