সর্বশেষ খবর:

২১ ও ২২শে জানুয়ারী দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ছাত্রদল

নেতাদের হত্যা, গুম, গ্রেফতার এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদ এবং অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার ও গনমানুষের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার দাবিতে ২১ ও ২২শে জানুয়ারী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্নকভাবে ছাত্র ধর্মঘট পালনের আহবান জানিয়েছেন।
সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়।
    Blogger Comment
    Facebook Comment