সর্বশেষ খবর:

অভিজিৎ হত্যাকাণ্ড : ঢাবিতে সোমবার ছাত্র ধর্মঘট

লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে ২ মার্চ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ওই ধর্মঘটের ডাক দিয়েছেন। একই সঙ্গে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অভিজিৎ হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন, ৩ মার্চ শাহবাগে ছাত্র-শিক্ষক ব্যানারে গণসংহতি সমাবেশ এবং ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।

    Blogger Comment
    Facebook Comment