বাংলা একাডেমি চত্বরে চলছে প্রাণের বইমেলা। একাডেমি চত্বর ছাড়িয়েও এ মেলা জায়গা করে নিয়েছে একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানে। পাঠক-লেখক আর প্রকাশকদের আড্ডা এরই মধ্যে জমে উঠেছে। কিন্তু আতঙ্কের কথা হচ্ছে, বইমেলা এলাকার মধেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জাতীয় পতাকাবাহী গাড়ি লক্ষ্য করে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহাবাগ এলাকার টিএসসি চত্বরে এ ঘটনা ঘটে। শাহাবাগ থানার ডিউটি অফিসার এসআই সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মন্ত্রী এসময় গাড়িতে ছিলেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, মন্ত্রীর গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি লক্ষ্য করে পরপর দু’টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সংস্কৃতি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ

Blogger Comment
Facebook Comment