সর্বশেষ খবর:

টিএসসিতে ককটেল বিস্ফোরণে আহত ৬

ককটেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমু (১৮), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃদুল কান্তি দাস (২৫), এবং মণ্টু (৩০), কাসেম (৩০), রাসেল (৩০) ও যুবলীগের সোহেল রানা (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল যোগে এসে ককটেলটির বিস্ফোরণ ঘটায়। এসময় জনতা তাদের ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায়।

    Blogger Comment
    Facebook Comment