সর্বশেষ খবর:

ঢাবির রেকর্ড রুমে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হিসাব পরিচালকের রেকর্ড রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে রেকর্ড রুমের দুইটি কাগজ পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক আশরাফ উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে রেকর্ড রুমের খোলা দরজা দিয়ে কেরসিনসহ টিস্যু দিয়ে মোড়ানো একটি কাগজে আগুন দিয়ে দরজা সংলগ্ন রেকর্ডের তাকে রেখে যায়। এতে ওই তাকের দুইটি কাগজ পুড়ে ছাই হয়ে যায়। কাগজ পোড়া গন্ধ পেয়ে রুমে অবস্থানকারী আবুল হোসেন তড়িঘড়ি করে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক রেকর্ড রুম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। তিনি হিসাব পরিচালককে রুমের নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেন। এ বিষয়ে হিসাব পরিচালক আশরাফ উদ্দিন বলেন, আগুনে যে কাগজ পুড়ে গেছে তা গুরুত্বপূর্ণ কোন কাগজ ছিলো না। কে বা কারা আগুন দিয়েছে তা সনাক্ত করা যায় নি। রুমের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, দলীয় নিয়োগের প্রতিবাদে ও সহাবস্থান নিশ্চিতকরণের দাবিতে জাতীয়তবাদী ছাত্রদলের ডাকা টানা দুই দিনের ছাত্র ধর্মঘটের আগের দিন এই ঘটনা ঘটে।

    Blogger Comment
    Facebook Comment