সর্বশেষ খবর:

আইটেম গানেই ঋতুপর্নার প্রেম!

আইটেম গানে নজর পড়েছে ঋতুপর্ণার। সম্প্রতি নিজের এই গোপন মনোবাসনা ফাঁস করলেন চিত্রনায়িকা ঋতুপর্ণা ঘোষ। সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, আইটেম গানে নাচতেই ইদানীং বেশি ভালো লাগছে তার। জানা যায়, পরিচালক শঙ্খ ঘোষের আসন্ন সিনেমা ‘কমলা সুন্দরী’তে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে এ সুন্দরীকে। এ সিনেমায় ঋতুপর্ণার নাচের তালে তার সঙ্গে এবার কোমর দোলাবেন তার ভক্তরাও।

এ গানটিতে কালো পোশাকে অনেক বেশি আবেদনময়ীরূপে ফ্রেমবন্দি হয়েছেন এই সুন্দরী। তাছাড়া শোনা যাচ্ছে কোরিওগ্রাফারের শেখানো নাচের স্টেপ গুলি খুব দক্ষতার সঙ্গে রপ্ত করছেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে তাই ভালোভাবে প্রস্তুত করছেন ঋতুপর্ণা।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘যেকোন কাজের থেকে অনেক বেশি মজার আইটেম গানে নাচ করা’। এখন শুধু অপেক্ষা আইটেম গার্ল ঋতুপর্ণার কারিশমা দেখার...


    Blogger Comment
    Facebook Comment