সর্বশেষ খবর:

রুবেলের বিচার চেয়ে গান গাইলেন হ্যাপী


হ্যাপী রুবেলের প্রেমের গল্প নিয়ে পাঠকদের নতুন করে কিছু বলার নেই। তবে হ্যাপী একটি গান দিয়ে এ ইস্যুটিকে আবার নতুন রুপ দিয়েছেন। দীর্ঘ নয় মাসের প্রেমের বিষাদময় ইতি ঘটে গেছে মডেল তরুণী নাজনিন আক্তার হ্যাপীর। তবে এখন মামলার দিক থেকেও দৃষ্টি ফেরান নি তিনি। হ্যাপীল ভাষায় তিনি নাকি বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন । অন্যদিকে অস্ট্রেলিয়ায় অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আগাম জামিন, হাজতবাস আর পুনরায় জামিনে মুক্ত হয়ে এখন তিনি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় জাতীয় ক্রিকেট দলের সঙ্গে। হ্যাপী জীবনের সব কাজ-কর্ম ছেড়ে দিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। হ্যাপী আগেই বলেছিলেন, রুবেল তার সঙ্গে যে অন্যায় করেছে দুনিয়ার আদালতে ন্যায়বিচার না পেলেও পরকালের আদালতে অবশ্যই এর ন্যায়বিচার পাবেন। সেই সূত্রেই হ্যাপী গেয়ে ফেললেন একটি আধ্যাত্মিক গান- ‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়।’ এ প্রসঙ্গে হ্যাপী বলেন, ‘গান গাইতে পারি না। কী করব। অজান্তেই গাইলাম। রেকর্ড করে সেটি পোস্ট করলাম। হ্যাপী এরপরে বলেন, তবে আশা করছি, আদালতে এর একটা ন্যায়বিচার আমি পাব।’ ২০১৪ সালের ১৩ ডিসেম্বর মিরপুর থানায় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ৯/১ এর ৩৭৫ উপধারার ৪ অনুচ্ছেদ অনুযায়ী একটি মামলা করেন চলচ্চিত্র অভিনেতী হ্যাপী। এ মামলার কাজ এগিয়ে যাচ্ছে। রুবেলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ হ্যাপীর।
    Blogger Comment
    Facebook Comment