ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।
তিনি সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
মোতালেব বলেন, ‘সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, বিজিবিসহ অন্যরাও রয়েছে। তারপরও তারা পেট্রোল বোমা মেরেই যাচ্ছে।’
তিনি বলেন, ‘আগামীতে যদি এই বোমাবাজরাই ক্ষমতায় আসে, তবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।’
আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ইঞ্জিনিয়ার মোতালেব বলেন, ‘দয়া করে এবার আন্দলোন করেন। এদেশে হয় বিএনপি থাকবে, না হয় আওয়ামী লীগ থাকবে, সেভাবেই আন্দোলন করতে হবে।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির সময় তারা সেনাবাহিনী নামিয়ে ক্লিন হার্ট অপারেশন করেছে। এবার সাধারণ বাহিনী দিয়ে যদি কাজ না হলে ‘ডাবল হার্ট অপারেশন’ করুন। দয়া করে বসে থাকবেন না। বিএনপিকে সুযোগ দিলে আগামীতে আমাদের খবর আছে।’
এ সময় এই প্রকৌশল নেতা বলেন, ‘আমাদের এলাকায় এক ছেলে এসএসসি ও এইচএসসিতে এ+ পেয়েছে। তাকে আমরা ল্যাপটপ ও টাকা-পয়সা সহযোগিতা দিয়েছি। পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।’
ওই ছেলেকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন শুনি ওই ‘শালার বাইনচোদ’ ছাত্রশিবির করে। পরে তাকে পুলিশ আটক করেছে। আমি স্পষ্ট বলে দিয়েছি, তাকে কোনো ছাড় দেওয়া যাবে না।’
আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
উৎসঃ আরটিএনএন

Blogger Comment
Facebook Comment