সর্বশেষ খবর:

৭ কারণে বেশি করে আনারস খান

আনারস শুধু সুস্বাদু গ্রীষ্মকালীন ফলই নয়, এতে রয়েছে বহু পুষ্টিগুণ। এ লেখায় তুলে ধরা হলো আনারসের এসব গুণের কয়েকটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি। এ ছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস।

২. আনারসে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও নিম্নমাত্রার ফ্যাট ও কোলেস্টেরল।

৩. ভিটামিন সি জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং ঠাণ্ডা ও সর্দিকাশি প্রতিরোধ দেহকে সহায়তা করে।

৪. আনারসের ম্যাঙ্গানিজ দেহের হাড় মজবুত করতে ও সংযোগকারী টিস্যু গঠনে সহায়তা করে।

৫. নিয়মিত আনারস খাওয়া হলে তা আপনার দাঁতের উপকার করে।

৬. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আনারস নিয়মিত খাওয়া হলে চোখের ‘ম্যাকুলার ডিজেনারেশন’ সমস্যা প্রতিরোধ করে।

৭. আনারস হজমশক্তি বাড়ায় এবং এর উপাদান পাকস্থলির অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়তা করে।
    Blogger Comment
    Facebook Comment