মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে ধানমণ্ডির বাসা থেকে লেকের পাড়ে হাঁটতে বেরিয়েছিলেন আবদুল লতিফ।
রোববার পৌনে ১২টার দিকে ধানমন্ডির ২ নম্বর রোডের মাথায় বিজিবি গেইট সংলগ্ন লেকে তার লাশ ভাসতে দেখা যায়।
রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে আবদুল লতিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হকদের বাড়ি। আট ভাইবোনের মধ্যে আবদুল লতিফ ছিলেন সপ্তম, আর মুজিবুল হক সবার ছোট।
অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার জানান, এই পরিবারের আট ভাইবোনের পাঁচজনই মারা গেলেন।

Blogger Comment
Facebook Comment