সর্বশেষ খবর:

যে কারণে আত্মহত্যা করেছেন অভিনয়শিল্পী নায়লা




আত্মহত্যা করেছেন অভিনেত্রী নায়লা। তার আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক ভাবে ৩ দিন গোপন ছিল। জানা যায় গত শুক্রবার শ্যামলীর বাসা থেকে নায়লার সিলিং ফেনে ঝুলানো লাশ উদ্ধার করে পুলিশ। শনিবারে তাকে দাফন করা হয় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন তার কাছের কয়েকজন সহকর্মী। তার সহকর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই হতাশা পেয়ে বসেছিল নায়লাকে। সম্প্রতি তার মা মারা যাওয়ার পর তিনি আরো বেশি হতাশায় ডুবে যান। তা ছাড়া নায়লার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে হতাশামূলক নানা স্ট্যাটাস দিতেও দেখা গেছে। তবে তার মারা যাওয়ার বিষয়ে দুই ধরনের তথ্য মিলছে। অনেক সহকর্মীই বলছেন, এটা আত্মহত্যা। কেউ বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। জানা যায় দুই সপ্তাহ আগে নায়লার মা মারা গিয়েছিলেন। এরপর কামরুন নূর চৌধুরী নামে এক নাট্যকর্মী তাকে ফোন দিয়েছিলেন। কিন্তু নায়লা ফিরতি এসএমএস বলেছিলেন, তার মানসিক অবস্থা ভালো নেই। পরে নিজেই ফোন দেবেন। মায়ের মৃত্যু নিয়ে সে খুব অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন। তার ফেসবুকের স্ট্যাটাসগুলোতে আত্মহত্যার ইঙ্গিতও পাওয়া যেত। তিনি ঢাকায় শ্যামলীতে থাকতেন। নায়লা বিটিভি, ইটিভি, বাংলাভিশন ও এশিয়ান টিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে যুক্ত ছিলেন। গত ৩ মার্চ সর্বশেষ তিনি বিটিভির ‘ভ্রান্তিবিলাস-কালের অপেরা’ অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। জীবন জটিলতার কাছে পরাস্ত নায়লা‘ললিতা’, ‘পা রেখেছি যৌবনে’, ‘অ-এর গল্প’ ও ‘মুম্বাসা’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।
    Blogger Comment
    Facebook Comment