সম্প্রতি থাইল্যান্ড সরকার সেলফিপ্রেমি নারীদের জানিয়েছে, তারা স্তনের সেলফি যেন না তোলেন৷ যদি কোন নারী এ ধরণের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তবে তার পাঁচ বছরের জেল হতে পারে।
এক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে স্তনের সেলফি তোলার চলন বেড়ে চলেছে। নারী এই ধরণের ছবি তোলার পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যাতে সাইবার ক্রাইম বাড়ছে।
ডেইলি মেলের খবর অনুযায়ী, থাইল্যান্ডে ২০০৭ সালে তৈরি সাইবার আইন অনুযায়ী সাধারণ মানুষের কাছে উত্তেজক যে কোন বস্তুকে দেশে ব্যান করা হতে পারে। এছাড়াও দেশের স্বার্থ রক্ষার্থেও ওই সমস্ত জিনিস নিষিদ্ধ করা হতে পারে। এছাড়াও সার্বজনীন স্থানে অশ্লীল বা নগ্ন বস্তুও নিষিদ্ধ করা হবে।

Blogger Comment
Facebook Comment