৬ জানুয়ারি থেকে অবরোধ শুরুর পর ওই মাসের শেষ দিক থেকে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের প্রতিটি দিনই হরতাল দিয়েছে ২০ দলীয় জোট। এ কারণ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।
মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে হরতাল বাড়ানোর কথা বলা হয়েছে।
বিবৃতিতে বুলু বলেছেন, সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করছি।
Blogger Comment
Facebook Comment