সর্বশেষ খবর:

২৭ এপ্রিল রাত ১২টা থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা মাথায় রেখে ২৭ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব হাসানের সই করা এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
পরিপত্রের ঘোষণা অনুযায়ী, যেসব যানবাহন চলাচল করতে পারবে না সেগুলো হলো বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক এবং টেম্পো। এ ছাড়া ২৫ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এসব নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতিত সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য থাকবে। এ ছাড়া নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যান চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
    Blogger Comment
    Facebook Comment