সর্বশেষ খবর:

যে স্ত্রীকে 'হত্যা' করেছেন, সেই স্ত্রী-ই জেলমুক্ত করলেন স্বামীকে



স্ত্রী হত্যার অভিযোগে গত ছয় মাস ধরে জেল খাটছিলেন স্বামী। এরপর হঠাৎ করেই স্ত্রীর দেখা মিললো। এক আদালতে হাজির হয়ে স্বামীকে ছাড়িয়ে আনলেন তিনি।

ঘটনাটি ভারতের। গত বছরের জুলাইয়ে ট্রেনের আলাদা দুটো বগিতে চেপে আহমেদাবাদের দিকে রওনা দেন স্বামী-স্ত্রী। তারা দুজনই চাকরির খোঁজে বের হয়েছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর স্ত্রীকে আর খুঁজে পেলেন না স্বামী। এরপর পুনেসেরা গ্রামের শ্বশুর শেখপুরা থানায় জামাইয়ের বিরুদ্ধে তার মেয়েকে হত্যার অভিযোগে আনেন। কোনভাবেই পুলিশকে বোঝাতে পারেননি স্বামী রবীন্দ্র মিস্ত্রি। হঠাৎ করেই দুই দিন আগে শেখপুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলেন স্ত্রী। জানালেন, তিনি পুরো নিরক্ষর। ওইদিন ট্রেন থেকে নেমে স্বামীকে হারিয়ে ফেললেন। পরে আরেক নারীর বাড়িতে আশ্রয় নেন তিনি। কোথা থেকে এসেছেন তাও বলতে পারেননি। তারপর আহমেদাবাদে ঘুরতে ঘুরতে কোনভাবে বাড়ির ঠিকানা খুঁজে বের করেন।

স্ত্রীর এই বক্তব্য রেকর্ড করেন আদালত এবং সসম্মানে মুক্তি দেন স্বামীকে।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া


    Blogger Comment
    Facebook Comment