সোমবার দুপুরে র্যাব সদস্যরা তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করেছে।
রোববার রাতে গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম (৪২) রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলমের বিরুদ্ধে র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রোববার রাত সাড়ে ৩টার দিকে হোসেনপুর খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালায়।
তল্লাশিকালে বাড়ির একটি ঘরে ১২টি ককটেল পাওয়া যায়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, র্যাব সদস্যরা খোরশেদ মেম্বারকে থানায় হস্তান্তর করে মামলা দিয়েছে।

Blogger Comment
Facebook Comment